ঘিওরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) বিকেলে ইউএনও কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যে তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড সহ নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক ও সন্ত্রাস দমণে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় এশিয়ান টেলিভিশনের মানিকগঞ্জ পশ্চিমাঞ্চল প্রতিনিধি সোহেল রানাসহ দৈনিক অন্যায়ের চিত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি আল মামুন, দৈনিক আজকালের খবর পত্রিকার ঘিওর প্রতিনিধি মীর্জা সেলিম ও দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মো: ফরিদ মিয়া, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোঃ শহিদুল্লাহ প্রধান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *