সব মেট্রোপলিটন এলাকার বাসে ছাত্রদের ‘হাফ ভাড়া’ সপ্তাহে ৭ দিন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটন এলাকার বাসে ছাত্রদের ‘হাফ ভাড়া’ সপ্তাহে ৭ দিন কার্যকরের ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।তিনি বলেন, ছাত্রদের হাত ধরেই ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা এবং ২০২৪ সালে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্রদের দীর্ঘ দিনের দাবি ছিল, সপ্তাহে ৭ দিনই ছাত্রদের বাস ভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে হবে। ২৪ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৭ দিন ‘হাফ ভাড়া’ কার্যকর হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে তিনি এই ঘোষণা দেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *