ঘিওর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের ঘিওরে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, ঘিওর থানার এস আরবিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শচীন্দ্রনাথ মিত্র, সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ, জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি/সম্পাদকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *