শ্রীনগরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

শ্রীনগরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১টি মোটরসাইকেল ভাংচুর করাসহ ৫ আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন বাদল ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া পলাশ মিস্ত্রির ছেলে সজিব গ্ররুপের সাথে একই এলাকার জনি গ্ররুপের সাথে মাদক কেনাবেচার লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। ধারালো অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় জনি গ্রুপের লোকজন সজিবের মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে মাদক কারবারীরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে দুই গ্রুপের ৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয় গ্রুপকে মাদকের লেনদেনের বিষয়টি উল্লেখ করে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে দেখা গেছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। মাদক ব্যবসায়ীর নাম ঠিকানা পেয়েছি, গ্রেফতারের চেষ্টা চলছে। তবে কেউ থানায় এখনও লিখিত অভিযোগ করেনি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *