কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিলেন অনন্য মামুন

ট্রেলার উন্মোচনের মধ্যদিয়ে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতা অনন্য মামুন। আগামী ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি সিনেমাটি। ‘দরদ’র ট্রেলার ইতিমধ্যেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ২৪ ঘন্টার মধ্যেই এটি দেখেছেন ২০ লাখেরও বেশি দর্শক।

দর্শকের এমন সাড়ায় অভিভূত পরিচালক কৃতজ্ঞতা জানাতে ভুলেননি। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আপনাদের মন্তব্যে জন্য। আমার ভালো লাগলো এই প্রথম কোন সিনেমার গল্প নিয়ে এত আলোচনা হচ্ছে।’

সেই সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে একটি চ্যালেঞ্জও ছুঁড়ে দেন অনন্য মামুন। সিনেমার গল্প মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন তিনি। অনন্য মামুনের কথায়, ‘এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করেন লাভ হবে না। এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার।’ এর আগে, গেল রবিবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয় ‘দরদ’। মিলেছে মুক্তির অনুমতিও।

‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়াসহ অনেকে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *