Blog

সিলেটে পৈতৃক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকি মা ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

ডেস্ক রিপোর্ট : জাল আমমোক্তারনামা ও অছিয়তনামা তৈরি করে কোটি কোটি টাকার পৈতৃক সম্পত্তি জবরদখল এবং প্রাণনাশেরহুমকির অভিযোগে সিলেট অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কানাডা প্রবাসী এহসানুল ইসলাম চৌধুরী ও আমেরিকা প্রবাসী তাজিন ইসলাম চৌধুরী। তবে সংবাদ সম্মেলনে আনা অভিযোগ মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাদের মা বুলবুল আহমেদ চৌধুরী ও ভাই মুমিনুল ইসলামচৌধুরী। ​সংবাদ সম্মেলনে প্রবাসীরা জানান, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি আত্মসাতের বিরুদ্ধে তারা আদালতে মামলা দায়ের করেছেন (আদালত নং-০১, সিলেট)। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই সিলেটের পুলিশ সুপারকে নির্দেশদিয়েছেন।  একই সাথে বিতর্কিত আমমোক্তারনামা জব্দ এবং বিশেষজ্ঞ দ্বারা স্বাক্ষর পরীক্ষার আদেশ প্রদান করা হয়েছে। ​ভুক্তভোগীরা জানান, প্রতারণা এড়াতে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে কানাডার টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে বিতর্কিত ‘জেনারেল পাওয়ার অব অ্যাটর্নি’ বা আমমোক্তারনামাটি বাতিল (Declaration To Revoke The General Power of Attorney) করা হয়।ফলে উক্ত দলিলের ভিত্তিতে করা কোনো লেনদেন বা চুক্তি সম্পূর্ণ অবৈধ। এছাড়া ৭১/২০১০ নং অছিয়তনামাটি জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে দাবি করে তারা জানান, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে সিলেট যুগ্ম জেলা জজ ২য় আদালত এক আদেশের মাধ্যমে অছিয়তনামার কার্যকারিতা স্থগিত করেছেন। ​অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত মুমিনুল ইসলাম চৌধুরী ‘পল্লবী কমিউনিটি সেন্টার’ থেকে সংগৃহীত ভাড়ার কোনো টাকা না দিয়ে সিলেট সদরের নালিয়া আঙ্গারুয়া মৌজার প্রায় ২৬২ শতক জমি এবং ঢাকার ধানমন্ডি ৭ নম্বর সড়কের পৈতৃক বাড়ি অবৈধভাবে দখল করে রেখেছেন। সম্প্রতি সম্পত্তির সুষ্ঠু বণ্টনের দাবি জানালে গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাতে প্রবাসীদের সরাসরি প্রাণনাশেরহুমকি এবং সাইবার ট্রাইব্যুনাল ও ইন্টারপোলের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয়। এ বিষয়ে সিলেটের কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৬০৮, তারিখ: ১৫/১০/২০২৬) দায়ের করা হয়েছে।…

সিলেটের বড়শলায় ওয়ালটন শোরুমের শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট : সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শলা নয়াবাজারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড শাহিন…

সজিবুর রহমান রুবেলের উদ্যোগে দীর্ঘদিনের অন্ধকার দূর করে আলোর মুখ দেখলো এয়ারপোর্ট মংলিপারবাসী

ডেস্ক রিপোর্ট :সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার মংলিপার বাবুল মিয়ার বাড়ি থেকে খ্রিস্টান বাড়ি পর্যন্ত দীর্ঘদিন…

লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের ৭ বগি আটকা, বিকল্প ইঞ্জিনে উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বগির হুক ছিঁড়ে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। প্রায় চার…

মাওলানা ইলিয়াস আলী গুরুতর আহত, আশু সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ…

সিলেট ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির কার্যকরী কমিটি পুনর্গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪…

মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

নাহিদ আহমদঃ সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি…

মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৪৪৮ হিজরি উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফ ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে…

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ডারউইনে বাংলাদেশ চালকের আসনে ছিল একেবারে প্রথম দিন থেকেই। সময় যত গড়িয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অবস্থানটা…

সিলেট জকিগঞ্জে সওজ-এর রাস্তা জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ চলছে ব্যবসা

সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবু বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মূল্যবান রাস্তার জমি দখল…