স্মাইল উইন্টার ধামাকা অফার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :স্মাইল উইন্টার ধামাকা অফার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ সকাল ১১ ঘটিকায় এসএমসি এরিয়া অফিস, সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জনাব মোঃ মুসাহিদ সেক্রেটারি, বিসিডিএস সিলেট।
এসএমসি কোম্পানি বিগত ৫০ বছর ধরে বাংলাদেশে অতি সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে।

এই কোম্পানিই প্রথম মানুষের ডায়রিয়া ও শরীরে পানিস্বল্পতা দূর করতে এসএমসি ওরস্যালাইন আবিস্কার করে এবং বাংলাদেশে জন্মনিয়ন্ত্রণে এই কোম্পানির পন্য ও বিভিন্ন পদ্ধতিসমূহ বিশেষ ভূমিকা পালন করে আসছে এছাড়াও মহিলাদের পিরিয়ড ম্যানেজমেন্টে এবং মাতৃত্বকালীন সেবা প্রদানে এই কোম্পানির ভূমিকা অনস্বীকার্য।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল আলম সভাপতি লালদীঘিরপাড় নতুন হর্কাস মার্কেট ব্যবসায়ী সমিতি সহ এসএমসি ইন্টারপ্রাইজ লিমিটেড সিলেট এরিয়া অফিসের সম্মানিত সেলস ম্যানেজার মহোদয়, সম্মানিত পরিবেশকবৃন্দ এবং কোম্পানির অধীনস্থ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *