
ডেস্ক রিপোর্ট : সিলেট বিমানবন্দর সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
এসময় স্থানীয়রা গুরুতর আহতবস্থায় কারের যাত্রী মাহফুজ মিয়া (২২) নামের এক যুবককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্টে থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আনিসুর রহমান।
তিনি জানান,প্রাইভেট কারটি যাত্রীদের নিয়ে সিলেট বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। অপরদিকে ট্রাকটি সিলেট নগরীরর দিকে আসার পথে মালনিছড়া চা বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়েন যাত্রীরা।
মন্তব্য করুন