শিবালয়ে আ.লীগের দুই নেতা গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ (৫৯), তিনি শিবরামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এবং শিবালয় উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু (৪২), তিনি শিবরামপুর (টেপড়া কালীবাড়ি) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার উপ-পরিদর্শক সুমন চক্রবর্তী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *