নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন

সিলেট সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের সম্মানিত নারী সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদুর রহমান সুমন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, নারী ক্ষমতায়ন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থিত নারীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

মতবিনিময় সভায় অংশ নেওয়া নারীরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় মাসুদুর রহমান সুমন মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “নারীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতেই একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ওয়ার্ড গড়ে তোলা সম্ভব। আমি সবসময় জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করতে চাই।”

 

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভা শেষে উপস্থিত নারীরা এলাকার উন্নয়নে কার্যকর ও জনমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *