প্রয়াত সহকারীর স্বপ্ন পূরণ করে দিলেন মুশফিক ফারহান

প্রয়াত সহকারীর স্বপ্ন পূরনে বাড়ি করে দিলেন অভিনেতা মুশফিক আর ফারহান। সময়ের জনপ্রিয় অভিনেতা তিনি। ব্যস্ত সময় কাটছে অভিনয়ে। তিনি অভিনয়ে ব্যস্ত থাকলেও তার যাবতীয় সবকিছু দেখাশোনা করতেন তারই ম্যানেজার কাম সহকারী রওশন আলম রায়হান।

অভিনেতা ফারহান কখনোই তাকে ম্যানেজার মনে করতেন না, নিজের ভাই ভাবতেন। এই রায়হানের মৃত্যুতে ভেঙ্গে পড়েন ফারহান। মাত্র ৩৩ বছর বয়সে চলে যান রায়হান। মৃত্যুর কয়েকমাস পার হয়ে গেলেও শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা মুশফিক ফারহান। এদিকে রায়হানের মৃত্যুতে দিশেহারা হয়ে পরে তার পরিবার। সেই পরিবারের পাশে দাঁড়ালেন মুশফিক ফারহান। রায়হানের সকল স্বপ্ন বাস্তবায়নের অঙ্গিকার নিয়েই করে দিলেন বাড়ি। তিনি তার প্রয়াত সহকারীর স্বপ্ন পূরণ করতেই পাবনার ঈশ্বরদীর চরকুরুলিয়া গ্রামে একতলা ছাদের চার রুমের একটি বাড়ি বানিয়ে দিচ্ছেন। প্রায় শেষের দিকে সেই বাড়ির কাজ।

প্রয়াত রায়হানের ভাই আবদুস সামাদ বলেন- ফারহান ভাই জানার পর আমাদের এই বাড়িটি করে দিচ্ছেন। এই বাড়িটি ৫ বছর আগে শুধু ইট দিয়ে ভিত তৈরি করা ছিল। ফারহান ভাই সম্পুর্ন বাড়িটি করে দিলেন। ১০ লক্ষ টাকা খরচ করেছেন। আরও যা যা করনীয় তা করবেন। ফারহান ভাই নিজের কথা চিন্তা না করে, আমাদের পাশে দাঁড়ালেন।

জানতে চাইলে মুশফিক ফারহান বলেন- রায়হান ভাই আমার ম্যানেজার ছিলেন না শুধু, তিনি ছিলেন আমার ভাই ও অভিভাবক। তার চলে যাওয়া আমি কোনভাবেই মেনে নিতে পারছি না। ক্ষণে ক্ষণে তার শূন্যতা অনুভব করছি। পরিবারের জন্য রায়হান ভাইয়ের অনেক স্বপ্ন ছিল। আমি তা পুরণের জন্য কিছু করছি বা আগামীতেও করতে চাই , তা এখন বলতে চাচ্ছি না।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *