লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। রবিবার (৩০ জুলাই) বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে দক্ষিন তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

এসময় দলীয় অন্তত দুই হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *